ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রেকর্ডের পাতায় স্মিথ ও কামিন্স

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেলবোর্নে চলমান ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিন রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন স্টিভেন স্মিথ ও অজি অধিনায়ক প্যাট কামিন্স।

টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। এর মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে এ ট্রফিতে সর্বোচ্চ নয়টি করে সেঞ্চুরি করা ভারতের শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিকে টপকে গেছেন স্মিথ।

তৃতীয় সর্বোচ্চ আটটি সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও দখলে নিয়েছেন স্মিথ। তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুটকে। ভারতের বিপক্ষে রুটের আছে ১০টি সেঞ্চুরি।

স্মিথের রেকর্ড গড়ার দিন অধিনায়ক হিসেবে নজির গড়েছেন প্যাট কামিন্স। টেস্টে এক দলের অধিনায়ক হয়ে অন্য দলের অধিনায়ক হিসেবে আউটের রেকর্ডে অস্ট্রেলিয়ার রিচি বেনো ও পাকিস্তানের ইমরানের খানের রেকর্ড স্পর্শ করেছেন কামিন্স।

আজ মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মাকে তিন রানে আউট করেন কামিন্স। এ নিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে অধিনায়ক রোহিতকে পাঁচবার আউট করেছেন কামিন্স। এমন কীর্তি আছে বেনো ও ইমরানের। ইংল্যান্ডের অধিনায়ক টেড ডেক্সটারকে পাঁচ বার আউট করেন বেনো এবং সুনীল গাভাস্কারকে সমান পাঁচবার শিকার করেছেন ইমরান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

রেকর্ডের পাতায় স্মিথ ও কামিন্স

আপডেট সময় ০১:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪