ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতালোনিয়া থেকে প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছে স্পেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বাধীনতা প্রত্যাশী স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সরিয়ে নিতে চাচ্ছে স্পেন। এতে যেসব প্রতিষ্ঠান কাতালোনিয়া থেকে তাদের মূল সদরদপ্তর সরিয়ে নিতে চায়, তাদের কাজ সহজ করার লক্ষ্যে একটি ডিক্রি জারি করেছে স্প্যানিশ ক্যাবিনেট।

এর মধ্যে, অঞ্চলটির বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান কেইক্সা ব্যাংক তাদের হেডকোয়ার্টার বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়ায় সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বলেছে, কাতালোনিয়ায় বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কাতালান ব্যাংক সাবাদেল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয় তাদের অফিস স্পেনের অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে সরিয়ে নেবে। স্পেনের অর্থমন্ত্রী জানিয়েছেন কোম্পানিগুলোর চাহিদার প্রেক্ষিতে তারা ডিক্রি জারির সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে কাতালোনিয়ার সাবেক এক নেতা আর্চার মাস সতর্ক করে দিয়ে বলেছেন, অঞ্চলটি এখনও সত্যিকার স্বাধীনতার জন্য তৈরি নয়, যদিও তিনি এটাও মনে করেন যে স্পেন থেকে বের হয়ে যাবার অধিকার তারা অর্জন করেছে। মাস বলেছেন, স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় শক্তির অভাব এখনো রয়েছে অঞ্চলটির, যেমন কর সংগ্রহের ক্ষমতা তাদের নেই। কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে তা নিরসনে একটি নতুন আঞ্চলিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন স্প্যানিশ সরকারের একজন মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতালোনিয়া থেকে প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছে স্পেন

আপডেট সময় ০১:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭