ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশের মানুষ এখন নতুন নেতৃত্ব ও দল চায়: মান্না

আকাশ জাতীয় ডেস্ক :

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক দল যদি কেবল দখলদারিত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তিত দল ও নতুন ধরনের রাজনীতি চায়।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, জেন জি’র আন্দোলনের মূল কথা ছিল বিষাক্ত ও আপসমুখী জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র-জনতা গ্রহণ করেছিল। তখন কোনো রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি একা পারছেন না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূলমন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনো অগ্রগতি সম্ভব নয়।’

শোকসভায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি এসএম আকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এছাড়াও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরসহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দেশের মানুষ এখন নতুন নেতৃত্ব ও দল চায়: মান্না

আপডেট সময় ০৭:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪