ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয় : শিমুল বিশ্বাস

আকাশ জাতীয় ডেস্ক :

ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।

সোমবার সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে রূপনগর থানাধীন ৬, ৭, ৯২নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টে স্বৈরাচারি ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে যে রক্তাক্ত রাজপথ ও অসংখ্য জীবন শহীদ হয়েছে; সেই জীবন দানের দুঃসাহসিক দৃষ্টান্ত স্হাপন করে এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে আমাদের দেশের ছাত্র-জনতা এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শিমুল বিশ্বাস বলেন, জনগণের এই বিজয় সেদিনই স্বার্থক হবে-যেদিন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মুখে হাসি ফুটবে।

শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতার পর গত জুলাই আগস্টের ছাত্র-জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে জীবন উৎসর্গ হয়েছে- এটা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে।

তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সংখ্যা ছিল বেশী। বিএনপির নেতাকর্মীরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ ও জীবন দান কখনও বৃথা যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে; জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা অধীর আগ্রহে বসে আছে। মানুষ ভোট দিতে চায়।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হউক।

রূপনগর থানা শ্রমিক দলের আহ্বায়ক নূরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিস্টি, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান,যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক মুকলেছুর রহমান আবির, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, অলিউল হাসনাত তুহিন মাস্টার,পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয় : শিমুল বিশ্বাস

আপডেট সময় ০৪:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪