ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্ট-ওয়ানডে থেকে হ্যাস্টিংসের অবসর

আকাশ স্পোর্টস ডেস্ক:
টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতেই প্রথম শ্রেণি-টেস্ট-ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জন হ্যাস্টিংস। তবে বার বার ইনজুরিতে পড়াটাও তার অবসরের অন্যতম কারণ। হ্যাস্টিংসের অবসরের খবর আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অবসর নিয়ে হ্যাস্টিংস বলেন, ‘আমার কাঁধ, পায়ের গোড়ালি এবং হাঁটুতে বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছে। প্রতিবারই আমাকে বড় ধরনের চাপ সইতে হয়েছে এবং প্রতিবারই নিজেকে সেরা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, লড়াইটা অনেক কঠিন। তাই অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হলো আমাকে। তবে টি-২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের ক্রিকেট ক্যারিয়ারে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাত্র ১টি টেস্ট খেলেছেন হ্যাস্টিংস। ২০১২ সালে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি ছিল তার প্রথম ম্যাচ। ওই ম্যাচে মাত্র ১ উইকেট ও ব্যাট হাতে ৫২ রান করেছিলেন তিনি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ২৯ ওয়ানডে ও ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন হ্যাস্টিংস। ওয়ানডেতে ৪২ ও টি-২০তে ৭ উইকেট তার ঝুলিতে রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৩১ রানের পাশাপাশি ২৩৯ উইকেট শিকার করেছেন হ্যাস্টিংস।
২০১৬ সালে পেসারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ২৯ উইকেট শিকার করেছিলেন হ্যাস্টিংস। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। আর গেল মাসে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন হ্যাস্টিংস।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্ট-ওয়ানডে থেকে হ্যাস্টিংসের অবসর

আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭