ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাজার পরিস্থিতি উন্নত হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে : এনবিআর

আকাশ জাতীয় ডেস্ক :

পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট সম্পর্কে সচেতনতা বাড়াতে ভ্যাট দিবস পালন করা হয়। এজন্য সোশ্যাল মিডিয়া, টিভি বিলবোর্ডে ভ্যাট সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এবারের প্রতিপাদ্য ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে।

তিনি বলেন, দেশকে গড়তে রাজস্ব আদায়ের বিকল্প নেই। গত জুলাই অভ্যুত্থানে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়েছে। এরপর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। এ পরিস্থিতিতে পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।

নিত্যপণ্যে ছাড় দেওয়ার পর পরই প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। তবে, সব ক্ষেত্রে পুরোপুরি সুফল মেলনি। অবশ্য ডিম-আলুর বাজারে সুফল দেখা গেছে। যদিও আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে দাম কমাতে পারছেন না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। দাম কমাতে চেষ্টা চলমান রয়েছে।

দাম সহনীয় করতে সবাইকে সচেতন হতে হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বাজারে অনিয়মের প্রতিবাদ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের পাশাপাশি জনগণকেও আওয়াজ তুলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাজার পরিস্থিতি উন্নত হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে : এনবিআর

আপডেট সময় ০৬:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪