ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া

প্রধান নির্বাচক চাচার দলে ডাক পেলেন ভাতিজা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক পরিবার থেকে জাতীয় দলে খেলা ক্রিকেটারের সংখ্যা কম নয়। বাংলাদেশে যেমন চট্টগ্রামের ‘খান’ পরিবার থেকে উঠে এসেছেন আকরাম খান, নাফিস ইকবাল ও তামিম ইকবাল। ইংল্যান্ডে ‘কাউড্রে’ ও ‘হাটন’ পরিবার, দক্ষিণ আফ্রিকায় পোলক পরিবার, নিউজিল্যান্ডে তেমনি ‘হ্যাডলি’। অস্ট্রেলিয়ায় বেনো, হার্ভে, ওয়াহ, বানারম্যান, চ্যাপেল পরিবার থেকে একের অধিক খেলেছেন জাতীয় দলে।

ভারতে আছেন রণজিৎসিংজী, অমরনাথ, গাভাস্কার পরিবার। পাকিস্তানে ‘মোহাম্মদ’ পরিবার থেকে পাঁচ ভাই খেলেছেন জাতীয় দলে। হানিফ মোহাম্মদ এঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। এ ছাড়া থাকবেন ‘এলাহী’, ‘আকমল ব্রাদার্স’ এবং আরও বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে পরিবার। পাকিস্তান জাতীয় দলে খেলার এই পরিবার পরম্পরায় উঠে এল আরও একটি নাম, হক পরিবার! ঠিকই ধরেছেন, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম উল-হক প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে, সেটাও আবার চাচার হাত ধরে। ইনজামাম যে পাকিস্তানের প্রধান নির্বাচক। ইমামের বাবা ইনসারাম-উল-হক ইনজামামের ছোট ভাই।

আরব আমিরাতে টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে আজহার আলীর পরিবর্তে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান ইমাম। ফিটনেস সমস্যার কারণে আজহারকে দলে অন্তর্ভুক্ত করেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ইমাম ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন।
ইমামের ক্রিকেটে আসার গল্পটা বেশ অদ্ভুত। ছেলেবেলায় ভীষণ মুটিয়ে গিয়েছিলেন। বাবা পরামর্শ দিলেন বড় ভাইয়ের সঙ্গে মাঠে যেতে, তাতে মেদ কমবে। ওজন কমানোর উপায় খুঁজতে সেই যে ক্রিকেটে জড়িয়ে পড়লেন, তা থেকেই এখন জাতীয় দলে!

সূত্র: এনডিটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

প্রধান নির্বাচক চাচার দলে ডাক পেলেন ভাতিজা

আপডেট সময় ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭