ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ওয়ানডে’ খেলছে দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আরেকটু চালিয়ে খেললেই তো রেকর্ড বইয়ে নাম তুলে ফেলতে পারতেন ডিন এলগার। করতে পারতেন লাঞ্চের আগে সেঞ্চুরি! সেটি না হলেও বাংলাদেশের বোলারদের যেভাবে শাসন করলেন প্রথম সেশনে, ব্লুমফন্টেইনে বড় দুর্ভোগই অপেক্ষা করছে মুশফিকদের। ওভারপ্রতি চারের ওপর রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ১২৬ রান করে লাঞ্চে গেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে মনে হচ্ছে তারা ওয়ানডে খেলছে!

পচেফস্ট্রুম টেস্টের মতো আজও টস জিতে ফিল্ডিং নিয়েছেন মুশফিক। মানগাউং ওভালের উইকেটে হালকা ঘাস আছে। শুরুর দিকে বল একটু এদিক–সেদিক করতে পারে, এমনকি ভালো বাউন্স পেতে পারেন বোলাররা—এই ভাবনায় হয়তো ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মুশফিক বলেছিলেন, ‘আশা করি, বোলারদের জন্য কিছু থাকবে।’ তাঁর এ সিদ্ধান্ত নিয়ে যদিও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু অধিনায়কের টস জয়ের যৌক্তিকতা যাঁরা প্রমাণ করতে পারতেন, সেই মোস্তাফিজ-রুবেলরা হতাশ করেছেন প্রথম সেশনে।

প্রথম টেস্টে বোলারদের পারফরম্যান্সে ভীষণ হতাশ মুশফিক প্রথম ৬ ওভারে ব্যবহার করলেন ৪ বোলার! প্রথম সেশনে যদিও ব্যবহার করেছেন পাঁচ বোলার। তিন পেসার মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায় ও রুবেল হোসেনের পাশাপাশি মিডিয়াম পেসার সৌম্য সরকারকে দিয়েও এক ওভার বোলিং করিয়েছেন মুশফিক। শুভাশিসের করা চতুর্থ ওভারেই দক্ষিণ আফ্রিকা নিয়েছে ১৫ রান। দ্রুত রান তোলার ধারাটা তারা অব্যাহত রেখেছে পুরো সেশনেই। এলগার অপরাজিত ৭২ ও মার্করাম ৫৪ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ওয়ানডে’ খেলছে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৫:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭