ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

দেশের উন্নয়নে অবদান রাখতে আনসারদের নির্দেশনা দিলে মহাপরিচালক

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে তিনি বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন।

বাহিনীটির গণসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক মো. আশিকউজ্জামান জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রথমে আনসার-ভিডিপির ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়, জেলা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।

মধ্যাহ্ন বিরতির পর তিনি রেঞ্জের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা জোরদার করার আহ্বান জানান আনসার মহাপরিচালক।

এরপর মহাপরিচালক জেলার বাঁশবাড়ী এলাকায় আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কমান্ড্যান্ট কার্যালয় এবং ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন।

এদিকে বুধবার শেরপুরের নালিতাবাড়ীর ৩২ আনসার ব্যাটালিয়ন পরিদর্শনের উদ্দেশে ময়মনসিংহ ত্যাগ করার কথা তার। এ সফরে তার সঙ্গী হিসেবে আছেন উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

দেশের উন্নয়নে অবদান রাখতে আনসারদের নির্দেশনা দিলে মহাপরিচালক

আপডেট সময় ০১:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪