ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

পেটে করে দুই হাজার ইয়াবা এনে পেতেন ৩০ হাজার টাকা

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের হ্নীলা এলাকার পান ব্যবসায়ী ওসমান গাজী (৩৬)। তিনি পান ব্যবসার পাশাপাশি টেকনাফ থেকে ইয়াবা পেটে করে ঢাকায় নিয়ে আসতেন। পেট চুক্তিতে প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা এনে তিনি ৩০ হাজার টাকা করে পেতেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ বিকে দাস রোড এলাকায় সোমবার (১৮ নভেম্বর) অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজীকে (৩৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওসমান গাজী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি মাদককারবারি মিজানুর রহমানের সহযোগী হিসেবে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা ঢাকায় এনে তিনি ৩০ হাজার টাকা করে পান। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

পেটে করে দুই হাজার ইয়াবা এনে পেতেন ৩০ হাজার টাকা

আপডেট সময় ০৯:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪