ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

ম্যাথুজ-মালিঙ্গাকে বাদ দিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দল

আকাশ স্পোর্টস ডেস্ক:
সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গাকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইনজুরির কারণে ম্যাথুজ দলে সুযোগ পাননি। তবে ফর্মহীনতার কারণে সুযোগ হয়নি মালিঙ্গার। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখেই দল নিয়েই যাচাই-বাছাই শুরু করে দিয়েছে এসএলসি।
গেল বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৩টি ওয়ানডে খেলেছেন মালিঙ্গা। ৬২ দশমিক ৩০ গড়ে ১০টি উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি রান দেয়ার গড়ও ছিলো সাড়ে ছয়ের কাছাকাছি।
ওয়ানডের পাশাপাশি মাত্র ১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মালিঙ্গা। গেল মাসে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ঐ ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন এই পেসার।
এদিকে, শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে নিষিদ্ধ হওয়া ধানুষ্কা গুনাথিলাকার পরিবর্তে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক দীনেশ চান্ডিমাল। চলমান বছর ১২ ওয়ানডেতে ৪২ দশমিক ৪১ গড়ে ৫০৯ রান করেছেন গুনাথিলাকা। এছাড়া দলে ফিরেছেন ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা, স্পিনার জেফরি ভান্দারসে ও পেসার দুশমন্ত চামিরা।
দুবাইয়ে আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে।
শ্রীলঙ্কা দল : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, নিরঞ্জন ডিকভেলা, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা, বিশ্ব ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভান্দারসে।
বাসস
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

ম্যাথুজ-মালিঙ্গাকে বাদ দিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দল

আপডেট সময় ০৫:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭