ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশকে আরো এগিয়ে নিতে হবে। আজ শুক্রবার সকালে কাকরাইলের আইডিইবি ভবনে আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ আয়োজিত ‘আইডিইবি ওমেন লিডারশিপ ডেভলপমেন্ট’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার। অনুষ্ঠানে আইডিইবি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমান খান ও আইডিইবি’র শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইদরীস আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

মেহের আফরোজ চুমকি বলেন, সমাজে অন্যের প্রতি নারীদের নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক নারীকে নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল। তাঁর নেতৃত্বে বাংলাদেশের নারীরা দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে চলেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শেখ হাসিনা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন বাস্তবে রূপ দেয়া তখনই সম্ভব যখন আমরা পুরুষের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে দক্ষ করে তুলতে পারবো।

মেহের আফরোজ চুমকি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য নেতৃত্বে মাত্র নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের নারীদের সঠিক নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করতে হবে।
তিনি আইডিইবি আয়োজিত ২দিনব্যাপী এই কর্মশালার প্রশংসা করে বলেন, নারীদের প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার বলেন, আমাদের নারীদের দেশসহ আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে অবগত থাকতে হবে। তাহলেই প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে যেতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: চুমকি

আপডেট সময় ০৪:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭