ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব : মেজর হাফিজ

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। এদের কাছ থেকে নানা কথা শুনি। তবে নির্বাচন কেন্দ্রিক কোন কথা শুনি না। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই।

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনুসকে বিএনপি সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে। তবে নানাজনের কথায় তিনি যেন প্রভাবিত না হন এই আশা আমাদের।’
এদিকে, বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলার অব্যাহতি পাওয়া অপর আসামি হলেন- ভোলার লালমোহন উপজেলার কাদিরাবাদ এলাকার বাবুল বিশ্বাস।

উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ছিলেন দুজন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব : মেজর হাফিজ

আপডেট সময় ০৭:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪