ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৩ দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের আল্টিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক :

উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুরের ছাত্র-জনতা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে দেশে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জনের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। সেই ১৭ জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেয়া হয়নি। পরবর্তীতে ১৬ আগস্ট ২ জন এবং ১০ নভেম্বর ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনদফায় উপদেষ্টা পরিষদের শপথ নিলেও রংপুর তথা উত্তরবঙ্গ থেকে একজনেরও উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়নি।

এই ঘটনায় মর্মাহত হন উত্তরবঙ্গের ছাত্র-জনতা। উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি দুইজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুর তথা উত্তবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করবেন বলে বিশ্বাস। বেঁধে দেয়া সময়ের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে পঞ্চগড় জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও গোল চত্বর, দিনাজপুর দশমাইল বাইপাস, রংপুর মডার্ণ মোড় , রংপুর রেল স্টেশন, নীলফামারী, কুড়িগ্রাম তিস্তা গাইবান্ধা, ঢাকা ও রংপুর মহাসড়ক ব্লকেড করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর নয়ন। এসময় রংপুর জেলার সমন্বয়ক সদস্য ইয়াসীর আরাফাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

৩ দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের আল্টিমেটাম

আপডেট সময় ১১:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪