ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

শান্তিতে নোবেল পেলো আন্তর্জাতিক সংস্থা আইসিএএন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার শান্তিতে নোবেল পেয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস (আইসিএএন)। এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নোবেল কমিটি সুইজারল্যান্ডভিত্তিক সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল জয়ী বলে ঘোষণা দেয়।

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছিল। সম্ভাব্য বিজয়ী হিসেবে শোনা যাচ্ছিল বহু নাম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্ভাব্য বিজয়ী হিসেবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, পোপ ফ্রান্সিস, যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, সিরিয়ার উদ্ধারকর্মী দল হোয়াইট হেলমেটস, পশ্চিম আফ্রিকান জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্রান্দি, আমেরিকান সিভিল রাইট ইউনিয়নের নাম আলোচনায় ছিল। ‍কিন্তু সবাইকে টেক্কা ‍দিয়ে শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেয় আইসিএএন।

১৯০১ সালে প্রথমবারের মত শান্তিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত ৯৮ বার নোবেল পুরস্কার দেয়া হলো। পুরস্কারের ছয়টি ক্যাটাগরির মধ্যে পাঁচটি ক্যাটাগরির বিজয়ী সুইডিশ নোবেল কমিটি ঘোষণা করে তবে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা করে নরওয়ে কমিটিভ।

এখন পর্যন্ত শান্তিসহ মোট ৫টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার ( ৯ অক্টোবর) অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ডিসেম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

শান্তিতে নোবেল পেলো আন্তর্জাতিক সংস্থা আইসিএএন

আপডেট সময় ০৪:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭