ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’ ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ পাল্টাপাল্টি হামলায় বাড়ছে জ্বালানির দাম ও নিহতের সংখ্যা

খাপ খাইয়ে চলতে না পারলে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, মানব সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে, তাকে কিন্তু ছিটকে পড়তে হবে, যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই। কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে। নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসকে অবতীর্ণ হয়েছে। পরে আবার গণঅভ্যুত্থানে তারা হারিয়ে গেছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মঈন খান।

‘মানবিক, গণতান্ত্রিক, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিএনপি নেতা মঈন খান বলেন, ’৭১ এ মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা পরস্পরবিরোধী নয়। তারা একে অপরের পরিপূরক। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের কোনো উন্নতি হবে না। গণঅভ্যুত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদের করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি সত্যিকারে জনগণের মঙ্গলে কাজ করতে চাই তাহলে এ কাজ করতে কোনো বাধা আসবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধী

খাপ খাইয়ে চলতে না পারলে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান

আপডেট সময় ০৫:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪