ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্যাটেলাইট ধ্বংস করার নতুন অস্ত্র তৈরি করল চীন

আকাশ নিউজ ডেস্ক :

রশ্মি দিয়ে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তৈরির দাবি করেছেন চীনের একদল বিজ্ঞানী।

তাদের তৈরি এই অস্ত্র দিয়ে মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে একক শক্তিশালী রশ্মি একত্রিত করে পৃথিবীর কক্ষপথে থাকা শত্রুদের স্যাটেলাইট বা উপগ্রহ ধ্বংস করা যাবে বলে দাবি করা হচ্ছে।

চীনের বিজ্ঞানীদের দাবি, এই অস্ত্র মাইক্রোওয়েভ বিকিরণের শক্তি সমন্বয় করে শত্রু স্যাটেলাইট নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট শক্তিশালী। অস্ত্রটিতে সাতটি মাইক্রোওয়েভ ফায়ারিং যন্ত্র যুক্ত করা রয়েছে। সাধারণত বেশির ভাগ মাইক্রোওয়েভ অস্ত্র শক্তির সীমাবদ্ধতার কারণে তেমন শক্তিশালী হয় না। তবে একমাত্রার স্পন্দন যখন একাধিক যন্ত্রে কাজ করে, তখন সেই শক্তি দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করার জন্য যথেষ্ট। এরই মধ্যে পরীক্ষাগারে অস্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্রটি মহাকাশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অস্ত্রটি শত্রুর যোগাযোগ বা জিপিএস স্যাটেলাইটে বিপর্যয় ঘটাতে পারে। এই অস্ত্র পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটেলাইটের ক্ষতি করতে যথেষ্ট।

চীনের ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশনের অধীন জিয়ান নেভিগেশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এ অস্ত্র তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্যাটেলাইট ধ্বংস করার নতুন অস্ত্র তৈরি করল চীন

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪