ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের ২৪৫ রানের টার্গেট দিল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৫৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। ৭২তম রানের মাথায় সেই চাপ আরও বাড়ায় চতুর্থ উইকেটের পতন।

তবে টাল হারানো দলটাকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের ১৪৫ রানের জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

মিরাজ ১১৯ বলে ৬৬ রানের ধীর ইনিংস খেলেছেন। তবে রিয়াদ খেলেছেন কিছুটা মারমুখী ভঙ্গিতে। তিনি ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ৯৮ রানে।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ‍তুলেছে ২৪৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে আজকের ম্যাচটা ‘ফাইনাল।’ আজ যে জিতবে সিরিজ তার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগের দুই ম্যাচে ১-১ সমতা। এমন সমীকরণের ম্যাচে টস জিতলেন প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

আপলোডকারীর তথ্য

ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়া

সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের ২৪৫ রানের টার্গেট দিল টাইগাররা

আপডেট সময় ০৭:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪