ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কটল্যান্ডের বাতিঘরে খুঁজে পাওয়া গেল ১৩২ বছরের পুরোনো বার্তা

আকাশ নিউজ ডেস্ক :

দক্ষিণ স্কটল্যান্ডের ক্রসওয়াল বাতিঘরে ১৩২ বছর আগের একটি কাচের বোতল পাওয়া গেছে, যার ভেতরে ছিল এক ঐতিহাসিক বার্তা। এটি স্কটল্যান্ডের কোনো বাতিঘরে প্রাপ্ত প্রথম বোতলবন্দি বার্তা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিবিসি জানিয়েছে এ খবর।

নর্দান লাইটহাউজ বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রস রাসেল তার বিশেষ পরিদর্শনের সময় ৮ ইঞ্চি লম্বা এই বোতলটি খুঁজে পান। একটি আলমারির প্যানেল সরানোর পর এটি তার নজরে আসে, তবে এটি হাতের নাগালের বাইরে ছিল। পরবর্তীতে, একটি দড়ি ও ঝাড়ুর হাতল ব্যবহার করে তৈরি বিশেষ যন্ত্রের মাধ্যমে বোতলটি উদ্ধার করা হয়। কিন্তু বোতলটি খোলার আগে তারা বাতিঘরের রক্ষক ব্যারি মিলারের উপস্থিতির অপেক্ষা করেন।

বোতলটি আসলে একটি পুরোনো তেলের বোতল, যার মধ্যে ছিল একটি কাগজের বার্তা। বার্তাটি ১৮৯২ সালের ৪ সেপ্টেম্বর লেখা, যেখানে তিনজন প্রকৌশলীর নাম উল্লেখ রয়েছে। তারা ৩০ ফুট উচ্চতার টাওয়ারে নতুন আলোক ব্যবস্থা স্থাপন করেছিলেন।
৭৭ বছর বয়সী ব্যারি মিলার বলেন, ‘এটি সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা। এত বছর ধরে আমার মাথার ওপর এটি ছিল, অথচ আমি কিছুই জানতাম না।’ তিনি আরও বলেন, ‘বোতলটি খোলার পর দেখা যায়, সেখানে ১৩২ বছরের পুরোনো স্মৃতি, প্রকৌশলী এবং রক্ষণাবেক্ষণকারীদের নাম রয়েছে।’

এই আবিষ্কার প্রকৌশলীদের জন্য স্বপ্নপূরণের মতো। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঐতিহাসিক বোতল ও বার্তাটি মূল জায়গাতেই রেখে দেওয়া হবে। পাশাপাশি তারা নিজেদের নতুন একটি বার্তা ও বোতল সেখানেই সংরক্ষণ করবেন।

অন্যদিকে, ক্রসওয়াল বাতিঘরের এক রক্ষক জন উইলসনের পরিবারের সদস্যরাও এ আবিষ্কার নিয়ে রোমাঞ্চিত। উইলসনের পরবর্তী প্রজন্মের সদস্য ইউয়ান মারে বলেন, ‘এটি পরিবারের এক ধরনের ইতিহাস, যা হঠাৎ করেই সামনে এসেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত।’

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কটল্যান্ডের বাতিঘরে খুঁজে পাওয়া গেল ১৩২ বছরের পুরোনো বার্তা

আপডেট সময় ১০:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪