ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি : ফারুকী

আকাশ বিনোদন ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন তিন নতুন মুখ। নতুনদের মধ্যে উপদেষ্টা পরিষদে ফারুকীর সঙ্গী হয়েছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন এবং ছাত্রনেতা মাহফুজ আলম।

এর আগে রোববার বিকেলে ফারুকীর উপদেষ্টা হওয়ার গুঞ্জন শুরু হতেই তার পূর্বের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে পোস্টের প্রথম লাইনেই ফারুকী লিখেছিলেন, ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’।

তবে দীর্ঘ সেই পোস্টে আসলে কেন এই মন্তব্য করেছিলেন ফারুকী? মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডায় ক্ষিপ্ত হয়ে করা সেই পোস্টে এই চলচ্চিত্র নির্মাতা ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ মন্তব্যটির পর একটি হাসির ইমোজি দিয়েছিলেন।

এরপর লিখেছিলেন, ‘আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।’

আলোচিত সেই ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক নিরপেক্ষতার কথা জানিয়ে ফারুকী লিখেছিলেন, ‘ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ-বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি : ফারুকী

আপডেট সময় ০৯:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪