ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জীবনে কখনো কিছু গোপন করিনি, তাহলে সুখবর কেন গোপন করব?

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। জন্মদিন কীভাবে কাটাবেন?

এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাব।’

তিনি আরও বলেন, ‘আমি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’ বিবাহিত জীবন নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘খুব ভালো, আমরা হ্যাপি।’

মা হওয়ার গুঞ্জন শোনা প্রসঙ্গে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন আমি শুনিনি। এটা তো খুব ভালো খবর। এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

নতুন সিনেমায় যুক্ত হওয়া এই অভিনেত্রী বলেন, ‘নতুন কিছু করলে আপনাদের জানাব। এ বছর তো চলেই যাচ্ছে। আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারব।’

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন।

মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

জীবনে কখনো কিছু গোপন করিনি, তাহলে সুখবর কেন গোপন করব?

আপডেট সময় ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪