ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোর একটি বারে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোর কেন্দ্রীয় শহর কেরেতারোর একটি বারে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। শনিবার (১০ নভেম্বর) স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এই হামলার খবর নিশ্চিত করেছেন।

কেরেতারো শহরের ঐতিহাসিক এলাকায় অবস্থিত লস কান্তারিতোস নামের একটি বারে হামলাকারীরা প্রবেশ করে এই হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান জুয়ান লুইস ফেরুসকা জানান, ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী কর্মীরা উপস্থিত হয়ে নিশ্চিত করেন যে, অন্তত চারজন সশস্ত্র ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে সেখানে এসে হামলা চালায়।

ফেরুসকা আরও জানান, ‘ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং এছাড়াও অন্তত সাতজন আহত হয়েছেন’।

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পোড়া ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলেও জানান তিনি।

কেরেতারো মেক্সিকোর অন্যতম নিরাপদ শহর হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানেও সহিংসতা বেড়ে গেছে।

মেক্সিকোতে মাদক পাচার এবং বিভিন্ন গ্যাংদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার কারণে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৪৫০,০০০ এরও বেশি মানুষ খুন হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোর একটি বারে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত

আপডেট সময় ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪