ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

রাশিয়া-উত্তর কোরিয়ার সহযোগিতা একটি বড় হুমকি : ন্যাটো প্রধান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ন্যাটোর প্রধান মার্ক রুট্টে বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা এমন একটা হুমকি যা ইউরোপের বাইরেও প্রসারিত এবং সমষ্টিগতভাবে এর মোকাবিলা করা দরকার।’

হাঙ্গেরিতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের আগে রুট্টে সংবাদদাতাদের বলেন, ‘উত্তর কোরিয়ার ভূমিকা কার্যত দেখিয়ে দিচ্ছে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও অবশ্যই ইরানের মতো দেশগুলো কিভাবে একসাথে কাজ করছে।’

তিনি বলেন, ‘এটা কেবল ন্যাটোর ইউরোপীয় অংশের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্যও বড়সড় হুমকি কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সাহায্যের বিনিময়ে রাশিয়া এই দেশকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে।’

রুট্টে বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেনে সফল হয়, তাহলে তারা আরো সাহসী ও ভালোভাবে সজ্জিত হয়ে উঠবে যা ন্যাটোর সীমান্ত ও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।’

ন্যাটোর নেতা বলেন, ‘আমরা সমষ্টিগতভাবে কিভাবে এই হুমকির মোকাবিলা করতে পারি ও বিশ্বে আমাদের অঞ্চলগুলোকে নিরাপদ রাখতে পারি। তা নিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে তিনি আগ্রহের সাথে অপেক্ষা করছেন।’

বৃহস্পতিবার সোলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়া কতটা যুক্ত হয় সে দিকে লক্ষ্য রেখে তার সরকার ধীরে ধীরে সহযোগিতার কৌশলকে ধাপে ধাপে নির্ধারণ করবে।’

ইয়ুন বলেন, ‘অর্থাৎ অস্ত্র সরবরাহের সম্ভাবনাকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না।’ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি গ্রুপ অফ সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার একটি যৌথ বিবৃতি জারি করে ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার আগ্রাসনে ডিপিআরকের প্রত্যক্ষ সাহায্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া বা ডিপিআরকে) উল্লেখ করা হয়। রাশিয়া ডিপিআরকে-কে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তর করতে পারে, এমন সম্ভাবনা নিয়েও তারা গুরুতর উদ্বেগের কথা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়া-উত্তর কোরিয়ার সহযোগিতা একটি বড় হুমকি : ন্যাটো প্রধান

আপডেট সময় ০৬:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪