ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

কল্পিত চরিত্রের সাথে ছয় বছরের বিবাহিত জীবনে সুখী এক জাপানি নাগরিক

আকাশ নিউজ ডেস্ক :

সম্পর্কের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। কখনো স্বয়ং নিজের সাথে বিবাহ, কখনো রোবোটকে সঙ্গী বানাচ্ছে মানুষ। ভালোবাসার বিভিন্ন রূপের এই প্রকাশ দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই ধারাবাহিকতায় নতুন সংযোজন হলেন জাপানের ৪১ বছর বয়সী আকিহিকো কন্ডো। ২০১৮ সালে তিনি কল্পিত ভোকালয়েড চরিত্র হাটসুনে মিকুকে বিয়ে করেন। এখনো তিনি এই বিবাহিত জীবনে সুখী এবং তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ২৩ অক্টোবর কন্ডো তার ইনস্টাগ্রামে একটি কেকের রশিদ শেয়ার করেছেন। কেকটি ৪ নভেম্বর তাদের বিবাহবার্ষিকীর জন্য কেনা হয়েছে। কেকের উপর লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। ছয় বছরের বিবাহবার্ষিকী শুভ হোক।’

কন্ডো জাপানি সংবাদমাধ্যম দ্য মাইনিচি শিম্বুনকে জানান, তিনি মাধ্যমিক বিদ্যালয়ের আগে নারীদের প্রতি আকৃষ্ট ছিলেন। তবে প্রেম নিবেদন করে সাতবার প্রত্যাখ্যাত হয়েছেন এবং একসময় ‘ওতাকু’ বা অ্যানিমে-মাঙ্গা প্রেমী হিসেবে উপহাস এবং অপমানের শিকার হন। ২০০৭ সালে হাটসুনে মিকুর সঙ্গে তার প্রথম পরিচয় ঘটে এবং তার প্রতি তিনি ভালোবাসায় পড়ে যান।
হাটসুনে মিকু হল একটি ভোকালয়েড বা কণ্ঠস্বর তৈরির সফটওয়্যার, যা গান পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। তাকে ১৬ বছর বয়সী পপ গায়িকা হিসেবে কল্পনা করা হয়। এই ভার্চুয়াল গায়িকার লম্বা সবুজ-নীলচে চুল এবং দুইটি লম্বা বিনুনি রয়েছে। যারা তার ভক্ত, তারা তাকে জীবন্ত মনে করে ভালোবাসা ও অনুরাগে পূর্ণ করে রেখেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

কল্পিত চরিত্রের সাথে ছয় বছরের বিবাহিত জীবনে সুখী এক জাপানি নাগরিক

আপডেট সময় ০৮:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪