ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

রাশিয়ার কুরস্কে অবস্থান করছে উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য এখন রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করছে বলে ধারণা করছে পশ্চিমারা। এর মধ্যে অন্তত ১০ হাজার উত্তর কোরীয় সৈন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে বলে দাবি করেছে পেন্টাগন।

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে পশ্চিমাদের সহায়তায় দেশটির কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। সেখান থেকে এখনো ইউক্রেনীয়দের অগ্রযাত্রা রুখে দিতে পারলেও এখনো তাদের পুরোপুরি হটাতে পারেনি রাশিয়া। তাই সেখানে উত্তর কোরীয় সৈন্যদের ব্যবহার করা হতে পারে ধারণা করা হচ্ছে।

যদিও পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার উত্তর কোরিয়ার সৈন্যরা সরাসরি যুদ্ধে জড়িয়েছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রাইডারের ধারণা, রাশিয়ার অভ্যন্তরে এখন ১১ থেকে ১২ হাজার উত্তর কোরিয়ান সৈন্য অবস্থান করছেন। এর মধ্যে কুরস্কে ১০ হাজার ও বাকিরা পূর্ব রাশিয়াতে রয়েছেন। তবে শিগগিরই রাশিয়ায় অবস্থান করা সব উত্তর কোরীয় সৈন্য কুরস্ক সমবেত হবেন।

সোমবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাইডার বলেছেন, ‘উত্তর কোরিয়ার সৈন্যরা যদি সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক কার্যকলাপে যুক্ত হয়, তাহলে তাদেরকে সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

রাশিয়ার কুরস্কে অবস্থান করছে উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য

আপডেট সময় ১১:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪