ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দলের সম্মানহানি হয় এমন কাজ করলে ছাড় নয় : নয়ন

আকাশ জাতীয় ডেস্ক :

দলের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রবিবার দিনব্যাপী গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট, সাদুল্ল্যাপুর উপজেলার শহীদ মিনার এলাকা এবং পলাশবাড়ী উপজেলার বন্দর এলাকাসহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন নয়ন।

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক বলেন, মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না । বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

নয়ন বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২৪ সাল মানুষ ভোট দিতে পারেনি। তারা ১৬ বছর গুম, খুন, রাহাজানিসহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তারা (জনগণ) গত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই। জনগণ এখন ভোট দিতে চায়। তাই দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন, জনগণের ভোটেই দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এ সময় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু সহ গাইবান্ধা জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

দলের সম্মানহানি হয় এমন কাজ করলে ছাড় নয় : নয়ন

আপডেট সময় ০৭:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪