ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

রাশিয়ার রকেটে চড়ে মহাকাশে যাবে ইরানের দুই স্যাটেলাইট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মহাকাশে ‘কাউসার’ ও ‘হুদহুদ’ নামে দুটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। আগামী ৫ নভেম্বর ভোরে স্যাটেলাইট দুটি মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণ করা হবে। খবর মেহের নিউজের

বেসরকারিভাবে উৎপাদিত এই স্যাটেলাইট দুটি গত ১১ অক্টোবর রাশিয়ায় পাঠানো হয়েছে। দেশটির সোয়ুজ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট দুটি দেশেই তৈরি করা হয়েছে। ‘কাউসার’ ২০১৯ সালে ইরানি কোম্পানি ওমিদফাজা দ্বারা উৎপাদিত হয়েছিল। ৩০ কেজি ওজনের এই স্যাটেলাইটির আয়ুষ্কাল বলা হয়েছে তিন বছরের বেশি সময়। এটির কালার ইমেজিং রেঞ্জ ১৫ কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে ৬ ফ্রেমের ইমেজিং রেট রয়েছে। স্যাটেলাইটটি কৃষি, ভূমি জরিপ এবং ক্যাডাস্টারে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

‘হুদহুদ’ স্যাটেলাইটটির ওজনের কথা বলা হয়েছে ৪ কেজি। এর কক্ষপথের উচ্চতা ৫০০ কিলোমিটার। এর কক্ষপথের আয়ুষ্কাল চার বছর এবং এটিও কৃষি, ভূমি জরিপ, পরিবহন এবং পরিবেশে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

তবে এর বড় একটি সুবিধা হচ্ছে এটি ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক কাভারেজসহ, প্রত্যন্ত অঞ্চল, বন এবং পাহাড়ের খবরাখবর পাঠাতে সক্ষম হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার রকেটে চড়ে মহাকাশে যাবে ইরানের দুই স্যাটেলাইট

আপডেট সময় ১১:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪