ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আমরা কোনো প্রতিহিংসাপূর্ণ রাজনীতিতে অংশ নেব না : নয়ন

আকাশ জাতীয় ডেস্ক :

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আপনারা মানুষের কাছে যাবেন। মানুষের ভালোবাসা অর্জন করবেন।

বৃহস্পতিবার পঞ্চগড়ে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান বলেছেন আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে কিন্তু মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ পঞ্চগড় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আমরা কোনো প্রতিহিংসাপূর্ণ রাজনীতিতে অংশ নেব না : নয়ন

আপডেট সময় ১১:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪