ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে সুজানা, কিন্তু পাত্র কে?

আকাশ বিনোদন ডেস্ক :

সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বেশ আলোচিত হয়েছিলেন অভিনেত্রী সুজানা জাফর। প্রায় সাড়ে তিন বছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। তবে সে বিয়ে সাত মাসের বেশি টেকেনি। এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের বিয়ের কথা জানিয়েছেন সুজানা। পাত্রের নাম জায়াদ সাইফ। সুজানার স্বামী সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। এছাড়া ঠিক কবে, কোথায় এবং কীভাবে বিয়ে করেছেন, সে সম্পর্কেও এই অভিনেত্রী কিছু জানাননি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি কেকের ওপর লেখা ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। ভিডিওতে তার স্বামীকে একঝলক দেখা গেছে।

প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রী দীর্ঘ সময় ধরে শোবিজ থেকে দূরে আছেন। আপাতত নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

২০০৬ সালে রাজধানী ঢাকার একটি বায়িং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেছিলেন সুজানা। পরবর্তীতে বিচ্ছেদ হয় তাদের। এরপর হৃদয় খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে সুজানা, কিন্তু পাত্র কে?

আপডেট সময় ১০:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪