ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

১৬০০ ফুটের সুড়ঙ্গ খুঁড়েও ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ সাও পাওলো ব্রাজিলের অর্থনৈতিক রাজধানী হিসাবে পরিচিত। এখানেই রয়েছে দেশের সব বড় বড় ব্যাংকের প্রধান অফিস। ব্রাজিলের সবচেয়ে বড় ব্যাংক বস্কো দ্য ব্রাজিল (ব্যাংক অব ব্রাজিল)-এর অফিসও এখানেই। আর সেই ব্যাংকের ভাণ্ডার লুট করার পরিকল্পনা করে ১৬ জনের একটি ডাকাত দল।

সফল হলে এটাই নাকি বিশ্বের সবচেয়ে বড় ডাকাতি হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সফল করতে ব্যর্থ হয় ডাকাত দল। একটি ভাড়া বাড়ি থেকে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করে তারা। ব্যাংক পর্যন্ত ১৬৪০ ফুট লম্বা সুড়ঙ্গ তৈরিও করে।

সাও পাওলোর পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, এই সুড়ঙ্গ তৈরি করতে খরচ হয়েছে ৯,৫৮,৮০৮ ইউরো। গ্যাংয়ের প্রত্যেক সদস্য ৪৭,৯৪০ ইউরো বিনিয়োগ করেছে। এই মেগা ডাকাতি সফল হলে ব্যাংক থেকে প্রায় ২৪ কোটি ইউরো হাতাতে পারত ডাকাত দল।

কিন্তু তীরে এসে ডুবল তরী। ধরা পড়ে গেল `লগ্নিকারী` ডাকাতেরা। মাথার ঘাম পায়ে ফেলে ওই চোরদেরকে ধরে পুলিস যত না উচ্ছ্বসিত, তার থেকে বেশি অবাক হয়েছে তাদের কর্মযজ্ঞ দেখে। ১৬ জনকেই গ্রেফতার করেছে পুলিস। পাশাপাশি হাঁফ ছেড়ে তারা জানিয়েছেন, ধরা না পড়লে এটাই বিশ্বের সবচেয়ে বড় ডাকাতি হতে পারত!

Tag :
আপলোডকারীর তথ্য

১৬০০ ফুটের সুড়ঙ্গ খুঁড়েও ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ

আপডেট সময় ০৫:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭