ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আওয়ামী লীগের গণেশ উল্টে গেছে : জাগপার রাশেদ

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টসহ গত সতের বছরে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে।ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা রক্তের হোলিখেলা খেলতে চেয়েছিল। কিন্তু প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘যে আওয়ামী লীগ বৈঠা তাণ্ডব চালিয়েছে, পিলখানা সেনা অফিসারদের হত্যা করেছে, শাপলা চত্বর ও জুলাই-আগস্ট গণহত্যা চালিয়েছে, সেই রক্তপিপাসু আওয়ামী লীগকে বাংলার জমিনে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। সুতরাং রক্তের হোলিখেলা শেষ, আওয়ামী লীগের গণেশ উল্টে গেছে।’

রোববার বিকালে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত পঞ্চগড় শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘শেখ হাসিনা এবং ভারতীয় সরকার এক হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। কথাবার্তা পরিষ্কার, ভারত সরকারকে আগামী নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে।অতীতের সব গুম-খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হাইকোর্ট, জজকোর্ট নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগ ও দিল্লির আগাছা পরিষ্কার হবে কি না, সেটা জানতে চাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জনগণের পেটে ভাতের প্রয়োজন। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমিয়ে জনগণের ক্রয়-ক্ষমতার মধ্যে আনুন। ছাত্রলীগের সন্ত্রাসী কাজের হুকুমদাতা আওয়ামী লীগের অপরাজনীতি নিষিদ্ধ করুন।’

পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী এবং সাব্বির আলম চৌধুরী রাজিব এর যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসেন, শহর সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন সরকার, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহসভাপতি মফিদুল ইসলাম মফি, দিনাজপুর জেলা জাগপা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, গাইবান্ধা জেলা জাগপা সভাপতি জাহিদুল ইসলাম, পঞ্চগড় উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, পৌর জাগপার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা মাওলানা বজলুর রহমান, বোদা উপজেলা জাগপার সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক হাবিব মাস্টার, দেবীগঞ্জের সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদিন, জাগপা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুজ্জামান কুয়েত, পৌর যুব জাগপার জনি, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আওয়ামী লীগের গণেশ উল্টে গেছে : জাগপার রাশেদ

আপডেট সময় ০৯:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪