ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিজওয়ানই তাহলে পাকিস্তানের অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। সিরিজ সামনে রেখে এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে অজিরা। অথচ, স্কোয়াড ঘোষণা দূরে থাক অধিনায়ক নির্বাচনই করতে পারছে না পাকিস্তান।

বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর থেকেই ফাকা পড়ে আছে অধিনায়কের আসন। সেখানেই এবার দেখা যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। এমন ইঙ্গিত দিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ।

পাকিস্তানের সম্ভাব্য অধিনায়ক হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও মোহাম্মদ রিজওয়ানের সম্ভাবনায় যে বেশি সেটাও পরিষ্কার হয়েছে লতিফের কথায়। সামাজিক মাধ্যমে এ ব্যাপারে রশিদ লতিফ লিখেছেন, ‘ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিসিবি চেয়ারম্যান এবং মোহাম্মদ রিজওয়ানের মধ্যে একটি বৈঠকের পর। বৈঠকটি হওয়ার কথা ছিল কিন্তু পিসিবি প্রধান দেশে ছিলেন না।’

এদিকে বাবরের পদত্যাগের পর, মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ হারিসের মতো নামগুলি অধিনায়কত্বের সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে। যদিও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিজওয়ানই এখন দুই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। আর খুব দ্রুতই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করবে পাকিস্তান।

উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেট দল আগামী ২৯ অক্টোবর মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হবে। এরপর ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রিজওয়ানই তাহলে পাকিস্তানের অধিনায়ক

আপডেট সময় ০৭:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪