ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের খেলাধুলা কীভাবে টিকে আছে, ক্রীড়া উপদেষ্টার আক্ষেপ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী, এতে কোনো সন্দেহ নেই। ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ এলে বা ক্রীড়াজগতের বড় কোনো মুখ বাংলাদেশ পা রাখলে সে উন্মাদনার দেখা মেলে। এমনকি দীর্ঘসময় ধরে দুই জনপ্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পরও ম্যাচের সময় টিভি পর্দায় চোখ লেগে থাকে দেশের ক্রীড়াপ্রেমীদের।

অথচ এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এখন বেহাল দশা। যাচ্ছেতাই পারফরম্যান্স এবং মাঠের বাইরে শত অব্যবস্থাপনার পরও ক্রিকেট তবু নিয়ম করে চলছে। ফুটবল টেনেটুনে টিকে আছে। এই দুই খেলা বাদে অন্য খেলার খোঁজ যত করবেন, ততই হতাশা বাড়বে।

এবার দেশের ক্রীড়াঙ্গনের এই সামগ্রিক হতাশার চিত্র উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়ও। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে উপদেষ্টা বলেন, ‘আমি মাঝেমধ্যে ভাবি কীভাবে বাংলাদেশের স্পোর্টস বেঁচে আছে!’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘দেশের প্রায় সবগুলো ফেডারেশনে দীর্ঘদিন একটা হীন অবস্থা করেছে। একটা ফেডারেশনে তো শুনলাম ৪০ বছর ধরে একজন প্রেসিডেন্টের দায়িত্বে বসে আছেন। সেখানে যদি উন্নতি হতো একটা কথা ছিল। আমি মাঝেমধ্যে ভাবি কীভাবে বাংলাদেশের স্পোর্টস বেঁচে আছে। এটা সম্ভব হয়েছে স্পোর্টসের প্রতি এ দেশের মানুষের আগ্রহের জায়গা থেকে।’

ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে, বিশেষত ফুটবলক আগের মতো জনপ্রিয় করতে সবার সহযোগিতা চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে কোনো কমতি রাখা হবে না বলে জানান তিনি। এ ছাড়া, সব ফেডারেশনেই সংস্কার এবং খেলা নিয়মিত করার ব্যাপারে আশাবাদের কথা জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

বাংলাদেশের খেলাধুলা কীভাবে টিকে আছে, ক্রীড়া উপদেষ্টার আক্ষেপ

আপডেট সময় ০৬:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪