ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক :

চলতি অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

সোমবার প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্যানুযায়ী, অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ছয় লাখ ৬৬ হাজার ৩১৬ ডলার। এ প্রবাসী আয় আগের মাস সেপ্টেম্বর ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি এক লাখ ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছর অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

জুলাই মাসে দেশে কোটাবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয়ের কমে যায়। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারে পতন হলে প্রবাসী আয় বাড়ে। এরপর প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে চার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। অক্টোবরের ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ২২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

আপডেট সময় ০১:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪