ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষককে ঘরে আটকে মাথায় ১০ কোপ, শিক্ষার্থীর মা গ্রেফতার আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার

দুর্নীতির আদি প্রবর্তক ও আবিষ্কর্তা হচ্ছে আওয়ামী লীগ : রিজভী

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির আদি প্রবর্তক ও আবিষ্কর্তা হচ্ছে আওয়ামী লীগ। দুর্নীতির মুকুট মাথায় নিয়ে তুঘলকি কায়দায় দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।শুক্রবার সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিজভী এ কথা বলেন। বন্যা, চালের দর বৃদ্ধিসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া জানাতে এ নিয়মিত ব্রিফিং ডাকা হয়।

রিজভী বলেন, গণমাধ্যমে দেখলাম মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানানোর হিড়িক পড়েছে। সেখানে ৩৫৪৬ বাংলাদেশি সেকেন্ড হোম গড়েছেন। সেকেন্ডহোম গড়ার সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা এবং অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এ টাকা পাচার হয়েছে। যারা সেকেন্ড হোম গড়ে তুলছেন তারা প্রভাবশালী।

বিএনপির এ নেতা বলেন, সাধারণ মানুষের আর বুঝতে বাকি নেই কারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ে তুলছে। ক্ষমতার অত্যুজ্জ্বল আলোকে ধাঁধিয়ে গিয়ে দুর্নীতির মুকুট মাথায় নিয়ে তুঘলকি কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। দুর্নীতির আদি প্রবর্তক ও আবিষ্কর্তা হচ্ছে আওয়ামী লীগ।

গণমাধ্যমগুলোতে বানভাসি অসহায় মানুষের দুঃখ-দুর্দশার চিত্র ফুটে ওঠলেও সরকার তাদের পাশে নেই অভিযোগ করে রিজভী বলেন, মন্ত্রী-এমপিরা ঢাকায় বসে আরাম-আয়েশে জীবনযাপন করছেন। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছেন না। রিজভী বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট বন্যাদুর্গত এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দুর্নীতির আদি প্রবর্তক ও আবিষ্কর্তা হচ্ছে আওয়ামী লীগ : রিজভী

আপডেট সময় ০৪:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭