ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে পদত্যাগ করেছেন জাবির হল প্রভোস্ট

আকাশ জাতীয় ডেস্ক :

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মুরশেদা বেগম।

গতকাল শনিবার রাত ১১টায় তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে ড. মুরশেদা বেগম উল্লেখ করেন, ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণবশত এ দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রভোস্টের পদ থেকে অব্যাহতির আবেদন পেয়েছি। শিক্ষার্থীদের দাবিও শুনেছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অভিযোগের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে, শনিবার রাতে জাহানারা ইমাম হলের প্রভোস্টের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, প্রভোস্ট ড. মুরশেদা বেগম দায়িত্ব পালনে গাফিলতি, স্বজনপ্রীতি এবং অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে পদত্যাগ করেছেন জাবির হল প্রভোস্ট

আপডেট সময় ১২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪