ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে নাসির–সাইফউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে চমকই দিয়েছেন নির্বাচকেরা। দলে ঢুকেছেন পেস বোলিং-অলরাউন্ডার সাইফউদ্দিন। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলেছিলেন এই তরুণ। গত বছর দেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুবদলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
টেস্ট স্কোয়াডে থেকে বাদ পড়েছেন শুভাশিস রায়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম। টেস্ট সিরিজে বিশ্রামে থাকা সাকিব ফিরছেন ওয়ানডে দলে। পাশাপাশি অনুমিতভাবেই দলে আছেন নাসির হোসেন।

ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট চলার সময়ই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিবও দলের সঙ্গে যোগ দেবেন এরই মধ্যে।

আগামী ১২ অক্টোবর ব্লুমফন্টেইনেই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচটি। ১৫, ১৮ ও ২২ অক্টোবর যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে হবে সিরিজের ওয়ানডে তিনটি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে নাসির–সাইফউদ্দিন

আপডেট সময় ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭