ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিব খানের নেতৃত্বে সিনেমা ও ক্রিকেটের সংমিশ্রণে মহাকাব্যিক মুহূর্তের অপেক্ষা

আকাশ বিনোদন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু থেকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বলিউড দুনিয়ার গ্ল্যামার। কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় শাহরুখ-জুহি, পাঞ্জাবে প্রীতি জিনতার উপস্থিতি টুর্নামেন্টের আবেদন বাড়িয়েছে বহুগুণ। সে তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিনোদন জগতের তারকাদের উপস্থিতি নেই বললেই চলে। তবে অবশেষে সে অপেক্ষা ফুরিয়েছে।

বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সশরীরে উপস্থিত হয়েছিলেন তিনি। ড্রাফট অনুষ্ঠানে ঘুরেফিরে সবার চোখ ছিল দেশের রুপালি পর্দার সবচেয়ে বড় এই তারকার দিকে।

ড্রাফটের আগেই শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লসদের দলে ভিড়িয়েছিল। আর ড্রাফট থেকে লিটন দাস, সাব্বির রহমান, সাইম আইয়ুবদের দলে টেনে স্কোয়াড পূর্ণ করেছে দলটি। ড্রাফট থেকে ১০ ও সরাসরি চুক্তিতে ৬ জন–সবমিলিয়ে ১৬ জন ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে তারা।

ড্রাফট শেষে দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খান। বলেছেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের উত্তেজনা- এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি, তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয়, তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিব খানের নেতৃত্বে সিনেমা ও ক্রিকেটের সংমিশ্রণে মহাকাব্যিক মুহূর্তের অপেক্ষা

আপডেট সময় ০৮:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪