ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেরি হতে পারে: আমান

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তীকালীন যে সরকার, সে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং করব, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব, হতে হবে। তাদের (অন্তর্বর্তী সরকারের) কারণে যদি আজকে মুখ থুবড়ে পরে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে।

তিনি বলেন, আমরা আশা করব এ সরকার যে কমিশন করেছে, তার রিপোর্ট পাবার সাথে সাথে পরবর্তীতে করণীয়, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যাদের রায় দিবে তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ শান্তিপূর্ণভাবে চলবে। পাশাপাশি দেশের যে সকল সমস্যার জট বেঁধে আছে, তা সমাধান করবে। একইসঙ্গে ছাত্র-জনতা এবং দেশের মানুষের যে দাবি তা পূরণ হতে হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সাগর-রুনির বিচার কিন্তু এখনো পাইনি, এমনটি জানিয়ে আমান বলেন, অবিলম্বে সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই বিচার দ্রুত করতে হবে। এতদিন সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার বিলম্ব হওয়ার কারণ একমাত্র একটাই, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। তখন প্রতিবেদন জমা হয়নি বিলম্ব হয়েছে। কিন্তু আজকে এই বিচার বিলম্ব হবার কথা নয়।

সাইফুদ্দিন মনিকে স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, সাইফুদ্দিন মনির স্বপ্ন তখনই পূরণ হবে, যখন জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখনই তার স্বপ্ন বাস্তবায়িত হবে। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা দ্রুত একটি গণতন্ত্র ফিরে পাবো, দ্রুত ভোটাধিকার ফিরে পাব এবং দ্রুত একটি জনগণের সরকার পাব। যেখানে এই দেশের সরকার পরিচালিত হবে জনগণের মাধ্যমে।

আলোচনা সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাইফুদ্দিন মণির জন্য দোয়া করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি তোফায়েল আহমেদ কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, জাতীয়তাবাদী সমমানা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, ৯০-এর সাবেক ছাত্রনেতা রোটারিয়ান এম নাজমুল হাসান, মাহমুদ হোসেনসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেরি হতে পারে: আমান

আপডেট সময় ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪