ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষকে ভালোবাসতে হবে। কোনো ভিনদেশি আমার আপনার অধিকার আদায় করে দেবে না। নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না।

শুক্রবার বিকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের আগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরে রাজপথে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন, এসব সংগঠনের নেতারা নিন্দা বা প্রতিবাদ অথবা সমবেদনা জানিয়ে কোনো বিবৃতি দেননি।কারণ, আমি বিএনপির রাজনীতি করি।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনারা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। আমার কথা হচ্ছে- সবার আগে মনোভাব পরিবর্তন করেন। আমি বিএনপি করি- এ জন্য আমার বা আমার পরিবারের ওপর হামলা হলে সমবেদনা জানানো যাবে না- এ ধরনের মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। সম্প্রদায়ের প্রতি সম্প্রদায়ের টান থাকতে হবে।’

মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না বলেও এ সময় মন্তব্য করেন এই বিএনপি নেতা।

মন্দির প্রাঙ্গণে বসে রাজনৈতিক চর্চা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে আমরা বাংলাদেশি। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে কেউ এসে সেটা করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না: গয়েশ্বর

আপডেট সময় ১০:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪