ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

যারা দেশে স্বৈরশাসন চালু করেছে তারা আজ গণতন্ত্র শেখায়: আমু

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ‘একটি মহল অতীতের মতো সন্ত্রাস সৃষ্টি করে গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করার ষড়যন্ত্র করছে। যাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, যারা সামরিকতন্ত্রের মাধ্যমে স্বৈরশাসন চালু করেছে, তারা আজ গণতন্ত্র শেখাতে চায়। শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাইকে ঐক্যবদ্ধ হয়ে ’৭১ ও ’৭৫ এর ঘাতক চক্রকে প্রতিহত করতে হবে।’

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শহিদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী এবং তার মনোনীত প্রার্থীদের এই দেশের মানুষ ভোট দেবে। কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না। ভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি দুইটা কথা বলে; একটা হলো সংবিধান পাল্টানো দরকার, আরেকটা হলো পাকিস্তান সরকারই ভালো ছিল। জিয়া সংবিধান সংশোধন করে সাম্প্রদায়িকতা প্রবেশ করিয়েছিল। আমরা নেত্রীর (শেখ হাসিনা) নেতৃত্বে সেটি সংশোধন করেছিলাম। তাহলে তারা কী আবার এটি সংশোধন করতে চায়? পাকিস্তানের প্রতি তাদের যে প্রেম এটা তারা জিয়ার আমল থেকে ধারণ করে এসেছে। এই বক্তব্য তার প্রমাণ। তারা রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি করতে চায়। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে শহিদ ময়েজউদ্দিনের অবদান আমরা সব সময় স্মরণ করব। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ময়েজউদ্দিন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল করতে গিয়েই ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী হরতাল কর্মসূচিতে গাজীপুরের কালীগঞ্জে হরতাল পালনকালে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।’

শহিদ ময়েজউদ্দিনের কন্যা ও ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট মোজাফফর হোসেন পল্টু, দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

যারা দেশে স্বৈরশাসন চালু করেছে তারা আজ গণতন্ত্র শেখায়: আমু

আপডেট সময় ১২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২