ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনে উঠতে গিয়ে বাবা-মায়ের সামনেই গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ!

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলজংশনে ইমতিয়াজ ট্রেনে কাটা পড়েন।

ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তার বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, তারা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

আরিফুল বলেন, ‘দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তারা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তারা কারও সাথে কোনো কথা বলছেন না।’

আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রেনে উঠতে গিয়ে বাবা-মায়ের সামনেই গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ!

আপডেট সময় ০৪:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২