ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মাহমুদউল্লাহকে একবার সুযোগ দিন’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

‘বুড়ো’দের ছাঁটাই করে তরুণ দল তৈরির পরিকল্পনায় বলি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত ১৪ সেপ্টেম্বর দল ঘোষণার পর থেকেই দাবি উঠেছে মাহমুদউল্লাহকে দলে ফেরানোর।

যে দাবি প্রায় মাসব্যাপী চলছে। অন্যান্য দিনের মতো শুক্রবারও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে মানববন্ধন করেছেন রিয়াদের ভক্ত-অনুরাগীরা।

বরাবরের মতো তাদের স্লোগান— ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’।

এবার তাদের একমাত্র চাওয়া, অন্তত একটিবারের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়া হোক। সেখানে নামে প্রতি সুবিচার করতে না পারলে তাকে বাদ দিলে আপত্তি থাকবে না আর।

আর সেই সুযোগটা হতে পারে নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজে।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে তাদের চাওয়া বিশ্বকাপের আগে নিজেকে নতুন করে প্রমাণ করতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে যেন সুযোগ পান।

মাহমুদউল্লাহর এক ভক্ত বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে রিয়াদ ভাইকে সুযোগ দেওয়ার পর যদি তিনি ভালো করতে না পারেন তা হলে তখন বাদ দিয়ে দিক। যদি সেখানে পারফরম্যান্স ভালো করে তা হলে অবশ্যই রিয়াদ ভাইয়ের যত দিন খুশি খেলতে দেওয়া উচিত।’

যদিও মাহমুদউল্লাহর পাঁড়ভক্তরা কোনো যুক্তি ছাড়াই মাহমুদউল্লাহকে বিশ্বকাপে দেখতে চান।

এমন এক ভক্ত বললেন, ‘বিসিবির কাছে আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিয়াদ ভাইকে চাই-ই চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই একজন গেম চেঞ্জার ক্রিকেটার। তাকে আমরা ফেরত চাই বিশ্বকাপ দলে। দেশের স্বার্থে তাকে আবারও বিশ্বকাপ দলে ফিরিয়ে আনা হোক বিসিবির কাছে এ আবেদন জানাচ্ছি।’

মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভুক্তির জন্য এভাবে স্লোগানে মুখর হয়ে ওঠে মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেট।

তার বলতে থাকেন— ‘দাবি মোদের একটাই, রিয়াদ ভাইকে দলে চাই; দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদ ভাইকে চাই; লাল-সবুজের পতাকায়, রিয়াদ ভাইকে দেখা যায়; দুর্দিনের রিয়াদ ভাই, আমরা তোমায় ভুলি নাই’।

উল্লেখ্য, এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারান মাহমুদউল্লাহ। এশিয়া কাপেও ভালো করতে না পারায় আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি তার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ।

বিশ্বকাপ দলে রাখা হবে না, তা আগেই ইঙ্গিত পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবসরের বিষয়ে বোর্ডের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি।

সেখানে বলা হয়েছে— মাহমুদউল্লাহকে সসম্মানে বিদায় জানাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে তার অবদানের প্রতি সম্মান রেখে নাকি নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিদায়ী ম্যাচের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু মাহমুদউল্লাহ তাতে রাজি হননি।

মাহমুদউল্লাহ জানিয়েছেন, আরও দুই বছর খেলতে চান তিনি। বিপিএলে পারফর্ম করে ফের দলে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন দ্য সাইলেন্ট কিলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মাহমুদউল্লাহকে একবার সুযোগ দিন’

আপডেট সময় ০৪:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২