ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

কৌশলে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে টাকা হাতিয়ে নিত ওরা

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁর পত্নীতলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর পৌরসভার দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী, গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন ও পাবনার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমে টেন্ডারসহ বিভিন্ন বেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ৬ নম্বর দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, ৫টি সিম, ২টি ল্যাপটপ, ৫টি মাউস, ৫টি কী-বোর্ড, ১৫টি ক্যাবল, ১টি ব্যাংক চেক, ১টি ষ্ট্যাম্প, নগদ ৫৮০ টাকা এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

কৌশলে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে টাকা হাতিয়ে নিত ওরা

আপডেট সময় ০৬:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২