ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজধানীতে দুই কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আক্তার আলী (৩৮)। এ সাজার পাশাপাশি তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেন আদালত।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল নামে এক আসামিকে বেকসুর খালাস দেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাতবরের বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় ‘নক’ করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের ধর্ষণ করেন।

ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাজধানীতে দুই কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২