ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

প্রবারণার ব্যয় কমিয়ে রোহিঙ্গাদের দিচ্ছেন বৌদ্ধরা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন-হামলা-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রবারণা পূর্ণিমার খরচ বাঁচিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা।

আজ বুধবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে হিন্দু সম্প্রদায়ের নেতারা শারদীয় দুর্গাপূজার খরচ বাঁচিয়ে রোহিঙ্গাদের সাহায্য করেছিলেন।

এ সময় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন, ‘এবার প্রবারণা পূর্ণিমায় সব ধরনের অনুষ্ঠানে ব্যয় সংকোচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যয় সংকোচন করে যে টাকা সাশ্রয় হবে, তা রোহিঙ্গাদের সাহায্যের জন্য দিয়ে দেওয়া হবে।’ ‘রোহিঙ্গাদের সাহায্যের জন্য দেওয়া অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিন-তারিখ জানাবেন’, যোগ করেন সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় এবং অন্যান্য ধর্মের অনুসারীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্বৃত্তদের কোনো ধর্ম, দল থাকতে পারে না। যারা দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে, তারাই দুর্বৃত্ত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা যে দলেরই হোক—তারা দুর্বৃত্ত। সনাতন ধর্মাবলম্বীদের পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। প্রবারণা পূর্ণিমাও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ‘নিজেদের সংখ্যালঘু ভাবার দরকার নেই। এটা ভাবলে মনের মধ্যে ভীতির সৃষ্টি হবে। এমন ভাবনার কোনো প্রয়োজন নেই।’

ওবায়দুল কাদের আরো বলেন, রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। তিনি বলেন, ‘আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না, সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন। আমাদের জানাবেন।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধবিহারের ভিক্ষু ধর্মমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া প্রমুখ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

প্রবারণার ব্যয় কমিয়ে রোহিঙ্গাদের দিচ্ছেন বৌদ্ধরা: কাদের

আপডেট সময় ০২:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭