ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক:

চুরির অপবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিজয় (১৭) নামে এক কিশোরকে দেয়ালের পিলারের সঙ্গে বেঁধে মারধরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুই নির্যাতনকারীকে আটক করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ২ নম্বর পালশা ইউপির ডুগডুগিহাট বাজারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার বিজয় ডুগডুগিহাট বাজারের পরিচ্ছন্নতাকর্মী মানিকের ছেলে।

এ ঘটনায় আটক দু’জন হলেন- দেওগ্রাম এলাকার বাসিন্দ আলম মিয়া (৬২) ও আলম হোসেন (৬৫)। তারা ডুগডুগিহাট বাজারের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

ওই কিশোরকে নির্যাতনের ৫ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওটিতে দেখা যায়, কিশোরের দুই হাত উল্টোদিক দেয়ালের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দু’জন ব্যক্তি হাতে লাঠি নিয়ে তাকে মারধর করছেন। নির্যাতনের শিকার ওই কিশোর বারবার বলছে- ‘মুই আর চুরি করুম না, মোক মাফ করে দেও। ’ তারপরেও তার চুল ধরে তাকে চড়-থাপড় মারতে থাকেন নির্যাতনকারীরা।

স্থানীয়রা জানান, ডুগডুগিহাট বাজারের হাবিবুর রহমানের মুদিখানার দোকানের শার্টার ভেঙে একজন ভেতরে প্রবেশ করলে কিছুটা ফাঁকা হয়ে থাকে ওই দোকানের শার্টার। বাজারে থাকা নিপাপত্তা প্রহরীদের সন্দেহ হলে দোকান মালিককে খবর দেন তারা। খবর পেয়ে দোকান মালিক দোকানের শার্টার খুলে দেখে এক কিশোর তার দোকান ঘরের উপরে থাকা বাঁশের ওপরে বসে আছে। এছাড়াও তার দোকানের টাকা রাখার ড্রয়ারে কোনো টাকা নেই। পরে নিরাপত্তা প্রহরীরা ওই কিশোরকে বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রাখেন এবং মারধর করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, চুরির অপবাদে ওই কিশোরকে আটকের পর পুলিশকে খবর না দিয়ে নিজেরাই নির্যাতন করেছেন। যা সম্পূর্ণ আইন পরিপন্থি। এ ঘটনায় আমরা দু’জনকে আটক করেছি। নির্যাতনের শিকার কিশোরের বাবাকে মামলার জন্য বলা হয়েছে, তিনি মামলা না করলে আমরা নিজেরাই বাদী হয়ে আটকদের নামে মামলা করব। আটকদের বৃহস্পতিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

আপডেট সময় ০৭:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২