ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২ দিনাজপুরে পিকআপ চাপায় যুবদল নেতা নিহত বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে উত্তেজনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে হিন্দু পরিবারের মেয়ে ও মুসলিম পরিবারের ছেলের মধ্যে বিয়ে নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ধর্মীয় বাধার কারণে তারা আদালতের দ্বারস্থ হন। বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই ছেলে-মেয়েকে বাঁচাতে পুলিশ তাদের আদালতে নিয়ে যায়। সোমবার উত্তরপ্রদেশের পিচকৌরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশ জানায়, পিচকৌরা গ্রামে ২২ বছর বয়সী কোমলের প্রতিবেশী ২৪ বছরের সালমান। তিনি দিনমজুরের কাজ করেন। দু’জনের সম্পর্কের কথা আঁচ করে তড়িঘড়ি কোমলের বিয়ে ঠিক করে তার পরিবার। এরপরই গত ২৫ জুন তারা একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। কয়েক দিনের মধ্যেই তাদের খুঁজে পায় কোমলের পরিবার। কোমল দাবি করেন, তার সঙ্গে সালমানের বিয়ে হয়ে গেছে। এই কথা শুনেই অশান্তি শুরু হয় কোমলের পরিবারে। হিন্দু মেয়ের মুসলিম ছেলেকে বিয়ে করার খবরে বিক্ষোভ শুরু হয় কোমলদের গ্রামেও।

পুলিশি নিরাপত্তায় সোমবার দু’জনকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতেও নিজেদের বিয়ের কথা স্বীকার করেন কোমল। ঘটনার কথা জানতে পেয়ে গ্রামে উপস্থিত হন স্থানীয় আরএসএস এবং হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা। কোমলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গ্রামে মহাপঞ্চায়েত ডাকা হয়। সালমানের বিরুদ্ধে কোমলকে জোর করে তুলে নিয়ে ধর্মান্তরণের অভিযোগ তোলা হয়।

পুলিশ জানায়, কোমল ফিরে আসার পরেই গ্রাম ছেড়ে পালিয়ে যান সালমানের পরিবারের লোকজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে উত্তেজনা

আপডেট সময় ০৩:৫১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭