ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধানে বিটিআরসিকে টিক্যাবের চিঠি

আকাশ আইসিটি ডেস্ক : 

মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা ও ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হকের সই করা এ সম্পর্কিত একটি চিঠি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের ইমেইলে প্রেরণ করা হয়।

এ চিঠির একটি অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের ইমেইলেও পাঠিয়েছে সংগঠনটি।

চিঠিতে টিক্যাবের পক্ষ থেকে বলা হয়, ২০২১ সালের ডিসেম্বরে ওকলা প্রকাশিত ‘স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স’ প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির যে চিত্র উঠে এসেছে, তা বাংলাদেশের গ্রাহকদের জন্য সত্যিই হতাশাজনক। প্রতিবেদনে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম। সরকার বিগত বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তার সঙ্গে এ প্রতিবেদন সাংঘর্ষিক। এ সময়ে মোবাইল ইন্টারনেট, ইকমার্স, ইপেপার, ই-এডুকেশন, ইব্যাংকিং, ইবুক, ইহেলথ সার্ভিস, ইফাইলিং, ইভোটিং ইত্যাদি ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও অন্যান্য দেশের তুলনায় এখনো আমরা অনেকটাই পিছিয়ে আছি।

অপরদিকে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা নিয়ে গ্রাহকের অভিযোগের শেষ নেই। অনেক ভবনে, চলন্ত গাড়িতে কিংবা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক দুর্বলতা এখন ওপেন সিক্রেট। অনেক ক্ষেত্রে ৪জি-৩জি তো দূর, ২জি সেবা পান না গ্রাহকরা। টুজি গ্রাহক বিড়ম্বনায় এর সঙ্গে যোগ হয়েছে কলড্রপ ও কথোপকথনে অস্পষ্টতা। অথচ প্রতিটি সেকেন্ডের জন্য অপারেটরগুলো ঠিকই গ্রাহকদের ব্যালেন্স কেটে নিচ্ছে। তাই মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা ও ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধানকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বিটিআরসি চেয়ারম্যানকে গ্রাহকদের পক্ষ থেকে টিক্যাব বিশেষভাবে অনুরোধ জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধানে বিটিআরসিকে টিক্যাবের চিঠি

আপডেট সময় ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২