ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস’।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনীমূলক পণ্য ও সেবা প্রকল্পসমূহকে স্বীকৃতি দিতে এবারের আসরে মোট ৩৬টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কার দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্ত সেরা প্রকল্পসমূহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজনে অংশ নিতে আগ্রহীদের একটি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সেজন্য বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bnia.basis.org.bd) আগ্রহীদের নিবন্ধন করতে হবে। ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই নিবন্ধন করা যাবে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২২-এর আহ্বায়ক ও বেসিস অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম রাশিদুল হাসান, বেসিস অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি শাহ ইমরাউল কায়ীশ, বেসিস অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি উত্তম কুমার পাল, বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, তানভীর হোসেন খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করি এবং তাদেরকে স্বীকৃতি ও উৎসাহ দিতে পুরস্কার দেওয়া হয়। এসব পণ্য ও সেবা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রকাশ করে। এবারের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কার্যকরী প্রকল্পগুলোকে বিশেষভাবে বিবেচনা করা হবে। পুরস্কৃত সেরা প্রকল্পগুলো বরাবরের মতো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২২-এর আহ্বায়ক ও বেসিস অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম রাশিদুল হাসান বলেন, অ্যাপিকটা অ্যাওয়ার্ডসকে সামনে রেখেই বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের যাত্রা শুরু হয়। বিগত চারটি বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের তুলনায় এবছর আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের আয়োজনগুলোতে আমরা দেশে এবং অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে আশাতীত সাড়া ও সাফল্য পেয়েছে। আশাকরি এবারের পুরস্কৃত পণ্য ও সেবাগুলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডসেও আগের বছরগুলোর তুলনায় বেশি পুরস্কৃত হবে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করবে।

এবারে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বেসিস প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটির সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও সহ-আহ্বায়ক হিসেবে থাকছেন বেসিস অ্যাডভাইজরি স্থায়ী কমিটির সদস্য লিয়াকত হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু

আপডেট সময় ০৯:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২